হুথিদের হামলায় নিহত ৯ সৌদি সেনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের কমপক্ষে ৯ জন সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে। খবর প্রেসটিভির। 

শনিবার এক বিবৃতিতে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হুথিদের সঙ্গে যুদ্ধে এসব সেনা নিহত হয়। এছাড়া সৌদি সামরিক বাহিনী, নিহত আল-আশা এলাকায় এক সেনার জানাযা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে।

হুথি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় সৌদি সেনাদের ভয়াবহ ক্ষতি হয়েছে। হুথি সমর্থিত সেনারা জাফান ও জিজান এলাকার কয়েকটি অঞ্চল তাদের দখলে নিয়েছে। 

আরো পড়ুন: মাদুরোকে উপেক্ষা করে আবারো ত্রাণ পাঠালো যুক্তরাষ্ট্র 

খবরে আরো বলা হয়েছে, শুক্রবার হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানেও হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে। 

ইত্তেফাক/এসআর