বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে জোড় পূর্বক ধর্ষণের অভিযোগে প্রীতম ভৌমিক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) প্রীতমকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।
ওসি জালাল উদ্দীন বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ও ধর্ষক প্রীতম ভৌমিককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির বড়আখিড়া গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে সান্তাহার রথবাড়ীর প্রদীপ ভৌমিকের ছেলে প্রীতম ভৌমিক দুবছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রীতম প্রায়ই মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দিয়ে কু প্রস্তাব দিতো ওই ছাত্রীকে। এরই ধারাবাহিকতায় রবিবার (১০ অক্টোবর) বিয়ে করার প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে কলেজ ছাত্রীকে সান্তাহার ফারিস্তা পার্কের সামনে আসতে বলে। ভুক্তভোগী সেখানে পৌছলে প্রীতম ভৌমিক গল্পগুজবের একপর্যায়ে পূর্ব পরিচিত রানার বাসায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী কলেজ ছাত্রী চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে আজ সোমবার (১১ অক্টোবর) থানায় মামলা দায়ের করে।

সিরাজগঞ্জে ঠাণ্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগীর হার বৃদ্ধি