আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশে তথ্য সন্ত্রাসের জনক তারেক রহমান। সে লন্ডনে বসে অর্থ দিয়ে মদদ দিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে।
রবিবার (১৭ অক্টোবর) জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে "স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ রাসেল" শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি চায় না, তারাই সিরিজ বৈঠক করে। তারা সিরিজ বৈঠকের করে আন্দোলনের নামে ষড়যন্ত্র করে। তারা রাতের আঁধারে পবিত্র কোরআন মন্দিরে পাঠিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে সারাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। তাদের সব ষড়যন্ত্র আমাদের প্রতিহত করতে হবে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর বহু রাষ্ট্রে সামরিক অভ্যুত্থান হয়েছে। কিন্তু কোথাও নারী বা শিশুকে হত্যা করা হয়নি। ইতিহাসে প্রথম বাংলাদেশে জিয়া মোস্তাক গংরা এই নিকৃষ্ট কাজ করেছে। তারা শুধু জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা চেয়েছিলো জাতির পিতার সব স্বপ্নকে শেষ করে দিতে।
শেখ রাসেলকে স্মরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, যদি শহীদ শেখ রাসেল বেঁচে থাকতেন তাহলে তিনি পরিপূর্ণ মানুষ হতেন।
