কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি-অটোবাইকে যাত্রী ওঠা-নামার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় প্রধান সড়কেই এসব যানবাহন পার্কিং করা হচ্ছে। চালকরা যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা করাচ্ছেন। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের তিনকোণা মোড় (জিরোপয়েন্ট) থেকে কলেজ মোড় হয়ে সোনালী ব্যাংক, অন্যদিকে উপজেলা গেট ও খাদ্য গুদাম পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কের দুই পাশে রাখা হয়েছে অটোরিকশা,সিএনজি ,অটোবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন। প্রতিদিনেই ব্যস্ততম সড়কে সারিবদ্ধভাবে অটো-সিএনজি রাখার কারণে যানজট এখন নিত্য দিনের সঙ্গী।
বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তাফা সরকার জানান, মূল সড়কে দীর্ঘ যানজটের কারণে উপজেলা সদরের দুই শতাধিক ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে। প্রশাসনকে জানানোর পরও সড়কের যানজট নিরসন হয়নি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস বলেন, ‘উপজেলা প্রশাসন সদরের যানজট নিরসনে জেলা পুলিশ সুপারের কাছে ট্রাফিক পুলিশের জন্য আবেদন করা হবে।
