অ্যাডভোকেট বাসেত মজুমদার আর নেই

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৫৪

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

গরিবের আইনজীবী হিসেবে পরিচিত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন তিনি।

ইত্তেফাক/কেএইচ/এনএজেডএন