নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কাচারীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাচারীকান্দি গ্রামের মৃত মলফত মিয়ার ছেলে সাদির মিয়া (২২) ও আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।
এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-আল আমিন (২০), হক মিয়া (৪৮), দানু মিয়া (৬০), নাজমা বেগম (২৪), সামসুন্নাহার (৩৪), নাজির মিয়া (২১), মহারাজ মিয়া (২০), শুক্কুর মিয়া (৩০), রাকিব মিয়া (১৮), রমজান (১৮), মোখলেছ (১৮), জজ মিয়া (১৬) ও শহিদ মিয়াস (৪৫)।
আহত রাকিব মিয়া জানান, বড় শাহ আলমের লোকজন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা টেটা, বল্লম, বন্দুকসহ দেশী-বিদেশি অস্ত্র দিয়ে আঘাত করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় উভয় পক্ষের সর্মথকদেরে মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
