শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৩:৫৮ পিএম

‘বি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের পরীক্ষা। এবারে সব পরীক্ষাই হচ্ছে ক্যাম্পাস অভ্যন্তরে।