বশেমুরবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন 

আপডেট : ১১ মার্চ ২০২২, ২১:১১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বশেমুরবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৫৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৬ জন অংশগ্রহণ করেন। যা শতকরা প্রায় ৯৬ ভাগ।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।  

 

 

ইত্তেফাক/এমএএম