ইনস্টাগ্রাম থেকে কেনো ছবি মুছে দিলেন আরিয়ান

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭:৩২

মাসখানেক জেল খেটে ঘরে ফিরেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বাড়ি ফিরেই বাবা-মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। কারামুক্তির পর এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভাঙলেন ২৩ বছর বয়সী এই তারকা সন্তান।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি ডিলিট করে দিয়েছেন আরিয়ান। এখন সেখানে ফাঁকা, শূন্যতা। এই ডিলিটের মাধ্যমে আরিয়ান যেন নিজেকে আরও আড়াল করে নিলেন। তবে ২০১৩ সালে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেও এ পর্যন্ত মাত্র ২৪টি পোস্ট দিয়েছেন তিনি। ১৯ লাখের বেশি অনুসারী রয়েছে তার। তিনি ফলো করেন মাত্র ৪৩৭ জনকে।

আরিয়ানের ইনস্টাগ্রাম আইডি

বন্দিদশার ইতি টানলেও আরিয়ানের জামিন খুব সহজ হবে না। আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে তাকে। তিনি আর দশজনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। শাহরুখপুত্রের জন্য পাঁচ পাতাজুড়ে রয়েছে নির্দেশ, যা মেনে চলতে হবে তাকে। 

গেলো শুক্রবার (২৯ অক্টোবর) ভারতের মুম্বাই হাইকোর্টের পক্ষ থেকে আরিয়ানের জামিনের জন্য নানান শর্তারোপ করা হয়। জামিনের শর্তাবলী অনুযায়ী, আরিয়ানকে প্রতি সপ্তাহে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে হাজিরা দিতে হবে। অনুমতি ছাড়া দেশের বাইরেও যেতে পারবেন না শাহরুখের ছেলে।

ইত্তেফাক/বিএএফ