ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় দুই ভাই নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:১৬

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল উপজেলার কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)। এদের মধ্যে জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় তার ভাইয়ের বাসায় গিয়েছিল। অপরদিকে ফিরোজ মিয়া গাজীপুরের নয়নপুরে চাকরি করতেন।

Kaverdvan

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে জামালপুরে ফিরছিলেন ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। ত্রিশালের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। কাভার্ডভ্যান জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি