আবারও তিন মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:৩৩

গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে সার্জিও আগুয়েরোকে কিনে নেয় বার্সেলোনা। কিন্তু চোটের কারণে আর মাঠে নামা হয়নি। অবশেষে সম্প্রতি বার্সার জার্সিতে তার অভিষেক ঘটে। পাঁচটি ম্যাচ খেলেছেনও। কিন্তু দুর্ভাগ্য, আবারও চোটে পড়ে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই আর্জেন্টাইন।

গত শনিবার আলাভেসের বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই বুকে ব্যাথা ওঠে বার্সা ফরোয়ার্ডের। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিটা সময় তার বদলি হিসেবে খেলেছেন কুতিনিও। পরে জানা যায়, হার্ট সংক্রান্ত চোটে পড়েছেন সার্জিও। 

সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ার কারণে আগামী তিন মাস সার্জিওকে কোনো ম্যাচের জন্য পাওয়া যাবে না।

ইত্তেফাক/টিএ