ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার ২ 

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:৫৮

বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর ব্রিজের পূর্বপাশ থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলো, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেফায়েতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আনছারুল ইসলাম (৩৫) ও কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের জামাল হোসেনের ছেলে মনির হোসেন (২০)।

ওসি জানান, পৌর এলাকার ঢাকইর ব্রিজের পূর্বপাশে চাকলমা গামী পাকা রাস্তায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে থানার এসআই নুর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে  দুই জনকে গ্রেফতার করে। এ সময়  দেশীয় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির আলামতও উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

নন্দীগ্রাম থানার  ওসি আরও জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

 

ইত্তেফাক/এনই