আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকার আরো ভূমি দখল করার পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।
সালেহ দিয়াব নামে এক মানবাধিকার কর্মী ওয়াফা নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে জানান, ইহুদিবাদী ইসরাইলের একটি আদালত শেখ জাররাহ শরণার্থী শিবিরের ৪,৭০০ বর্গমিটার ভূমি জবরদখলের নির্দেশ দিয়েছে। সেখানে ফিলিস্তিনের চারটি পরিবার বসবাস করে। ওই ভূমি দখল করে পার্ক তৈরির নির্দেশ দিয়েছে ইসরায়েলের আদালত।
সালেহ দিয়াব আরো জানান, ২০১৬ সালে প্রথমবারের মতো ইসরাইলের আদালত ওই ভূমি দখলের নির্দেশ দেয় কিন্তু তখন ইসরায়েলের মিউনিসিপাল কর্তৃপক্ষ ভূমি দখল করতে পারে নি।
কামাল ওবেইদাত নামে আরেকজন ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সিকে জানান, অবৈধভাবে বসবাসকারী ইহুদিবাদীদের জন্য বসতবাড়ি তৈরি করতে ইসরায়েলের মিউনিসিপাল কর্তৃপক্ষ এই ভূমি দখলের পাঁয়তারা করছে। পার্সটুডে।
