ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুলের সাবেক প্রিন্সিপাল হালিমা কবির আর নেই। সোমবার (১ নভেম্বর) লন্ডনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষক এবং শিল্পী হিসাবে পরিচিত হালিমা কবিবের বাবা নুরুল আমিন ও মা আয়েশা খাতুন। ঘোড়াশালের প্রয়াত নুরুল কবিরের সহধর্মিনী ছিলেন তিনি। হালিমা কবির রেখা কবির নামে পরিচিত ছিলেন।
তিনি ছেলে জুনায়েদ কবির এবং মেয়ে নাদিয়া কবির বার্ব, পুত্রবধূ আ্যন কবির, জামাতা রজার বার্ব, ছয় নাতি-নাতনি, দুই ভাই, পাঁচ বোন অসংখ্য বন্ধুবান্ধব, ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ইত্তেফাক/কেএইচ
