ইউআইইউতে সশরীরে ক্লাস শুরু

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:০৮

দীর্ঘ ১৯ মাস পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সশরীরে ক্লাস শুরু হয়েছে। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। 

সকল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ইউআইইউ’র ক্যাম্পাস। দীর্ঘদিন পর ক্যাম্পাস খোলায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে শিক্ষার্থীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশুনা, ক্যাফেটেরিয়া এবং গেমরুমসহ ক্যাম্পাসে আগের মত শিক্ষার্থীরা আবারও গল্পে আড্ডায় মেতে উঠেছে।

ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, দেশের শীর্ষ স্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরাই প্রথম সশরীরে ক্লাস শুরু করেছি। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ ক্যাম্পাসের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

দীর্ঘদিন পর খুললেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। অনেক দিন পর ক্যাম্পাসে সবাইকে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনায় আবারও মনোযোগী হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।   

 

 

ইত্তেফাক/জেডএইচডি