রূপগঞ্জে নৌকা ডুবি ২ যাত্রী নিখোঁজ

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০০:২১

রূপগঞ্জের চনপাড়া নোয়াপাড়া এলাকায় বুধবার রাত ৯টায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

নিখোঁজরা হলেন- চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চৈতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)। 

চনপাড়া নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলেও ১৮ জন তীরে উঠে এসেছেন। তবে দুইজন নিখোঁজ আছেন। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম