গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আহালিয়ার টেক এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫। 

কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, গাড়ারন গ্রামের একটি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাচ্ছিলেন। পথে আহালিয়ার টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন ও আমির উদ্দিন মারা যান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, অটো ও রোলার জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি