‘সম্পর্কে থাকা মানে এখনই বিয়ে করছি না’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫০

রণবীর কাপুর ও আলিয়া ভাট যে প্রেমের সম্পর্কে আছেন তা আর লুকোচুরির মধ্যে নেই। অনেক আগেই তাদের এই সম্পর্কের কথা সবাইকে জানান তারা নিজেরাই। শুধু তাই নয় তাদের পরিবারও এই সম্পর্কের বিষয়ে ইতিবাচক। তাই এ নিয়ে লুকোচুরির কিছু নেই। 

তবে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাত্কারে রণবীর ও আলিয়ার কাছে একটি নিয়মিত প্রশ্ন হচ্ছে, কবে বিয়ে করছেন তারা? কারণ গত বছরের শেষে জানা যায় ২০১৯ সালে বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি। রণবীরের পরিবারের সাথে আলিয়ার নিয়মিত ছবিগুলো সেই ইঙ্গিত দেয়। কিন্তু এখনো বিয়ে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এমনকি এ নিয়ে উত্তর দিতে দিতে বিরক্ত এই তারকা যুগল।

আরও পড়ুন: ওজন কমানোর কার্যকর উপায় কোনটি?

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমে দেওয়ার সাক্ষাত্কারে আলিয়া বলেন, ‘সম্পর্কে থাকা মানে এখনই বিয়ে করছি না। এটি আমি বহুবার বলেছি। তবুও এক প্রশ্ন আমাকে সবসময় শুনতে হয় এবং এর উত্তর দিতে হয়। কিন্তু আমার এক উত্তর থাকবে। আমি এখুনি বিয়ে করছি না। শুধু তাই নয় এখনো বিয়ে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আমি নেইনি। বিয়ে যদি কেউ কিছু জেনে থাকেন তাই কেবলই গুজব। আমি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছি। তাই আমাকে আমার কাজ নিয়ে প্রশ্ন করলে সেটি আমার জন্য স্বস্তির হবে।’

ইত্তেফাক/আরকেজি