একদিনের ব্যবধানে সৈয়দপুরের সড়কে ঝরলো আরও ২ প্রাণ

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২০:০৬

নীলফামারীর সৈয়দপুরে একদিনের ব্যবধানে আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে রাবেয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা টি আর পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা ভ্যানে বসা এক মহিলা ও চালককে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা ভ্যান চালক ও যাত্রীকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তাঁদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অঙ্গাত মহিলা (৩৫) ভ্যানযাত্রী মারা যান। তার দেড় ঘণ্টা পরে ভ্যান চালক দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার রাণীরবন্দর ইছামতি কলেজ মোড়ের ইব্রাহিমের ছেলে জামানও (৩৮) মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, অজ্ঞাত মহিলার নাম সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।  
গত তিনদিন আগে সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আ্যাম্বুলেন্স চালকসহ ২ জন ও ১ দিন আগে সৈয়দপুর বাস টার্মিনালে ট্রাকের ধাক্কায় ৩ পরিবহন শ্রমিকসহ ৭ জন ওই মারা যান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/এসআই