২১ আগস্ট গ্রেনেড হামলায় ফাঁসির আসামি হুজি সদস্যের মৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৯:৩২

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্য মাওলানা শেখ আব্দুস সালাম (৬২) মারা গেছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

সিনিয়র জেল সুপার মনজুর হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্য মাওলানা শেখ আব্দুস সালাম বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার তার মৃত্যু হয়।

এই হুজি সদস্য উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার লাশ  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুস সালাম বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামের মৃত শেখ মাজাহার আলীর ছেলে। তার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুটি, হবিগঞ্জ থানায় দুটি ও সুনামগঞ্জের দিরাই থানায় দায়েরকৃত একটিসহ মোট ৮টি মামলা বিচারাধীন। ইত্তেফাক/ইউবি

ইত্তেফাক/ইউবি