জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। গতকাল সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো পরিবহনও।
সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিসের চাকরিজীবী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে এবং ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন নগরবাসী। শনিবার (৬নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।
