আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনি আচরণবিধি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার যুবলীগ নেতা আব্দুল আজিজ ও রিজওয়াজুল হক পিন্টু কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন স্বাক্ষরিত চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজকে ৫ নভেম্বর কুষ্টিয়া জেলা যুবলীগের সভার সিদ্ধান্ত অনুাযী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, একই অভিযোগেহ জুনিয়াদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রিজওয়াজুল হক পিন্টুকেও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
