এনডিএফ বিডি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯:৩৫

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন এনডিএফ বিডি’র আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে রাত ৮টা পর্যন্ত। 

জলবায়ু বিষয়ক পরিবর্তন, করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ছবি: ইত্তেফাক

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান প্রভা। দ্বিতীয় হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী কানিজ তাসনিম দিয়া এবং তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী শাফিন জুবায়ের। 

পাবলিক স্পিকিং (ইংরেজি) প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী আনিকা তাবাসসুম, কানিজ তাসনিম ও মো. রিপন আলী। 

এছাড়াও ছিলো ক্যারিয়ার, বিতর্ক বিষয়ক কর্মশালা ও প্রদর্শনী বিতর্ক। প্রদর্শনী বিতর্কে অংশগ্রহণ করেন এনডিএফ বিডি ঢাকা মেট্রো ও ঢাকা ডেন্টাল কলেজ। ঢাকা মহানগর টিমের হয়ে অংশগ্রহণ করেন রানা সরকার, উম্মে রুমান ও তাহমিনা ইসলাম তিথি এবং ঢাকা ডেন্টাল কলেজের হয়ে অংশগ্রহণ করেন সেজান আহমেদ, মারজান রহমান ও মো. রিপন আলী।  

ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সম্মাননা ও উপহার প্রদান করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোহাম্মদ মুসা, এস. অলিভার ওভারসিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মধুরেশ শর্মা।

ছবি: ইত্তেফাক

বিতর্ক শিল্পে অনবদ্য অবদানের জন্য এনডিএফ বিডি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকার সিনিয়র শিক্ষক (সকাল), মডারেটর (বিতর্ক ক্লাব) সেহেলি আক্তার খান, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের মডারেটর গোলাম মুরশিদ কিরণ, এনডিএফ বিডির সাবেক সাংগঠনিক সম্পাদক, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুব হাসান রিপন, ঢাকা ডেন্টাল কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি ডাক্তার রকিবুল আলম ফরহাদ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান ও এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসবে ঢাকা অঞ্চল প্রধান এম আলমগীর প্রমুখ। আয়োজনে সার্বিক সহযোগিতা করে মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ইত্তেফাক/এএএম