টঙ্গীবাড়িতে ব্যাংকের এজেন্টকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২০:৫৫

মুন্সীগঞ্জের  টঙ্গীবাড়ি উপজেলায় আ. বারেক শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তস্তিপুর ব্রিজের এ ঘটনা ঘটে।

বারেক সেখ ব্যাংক এশিয়া এজেন্ট ও টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহকারী উদ্যোক্তা ছিলেন। তিনি উপজেলার বানারী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বারেক শেখ বালিগাঁও ব্যাংক এশিয়া ব্রাঞ্চ থেকে কাজ সেরে অটোরিকশায় উপজেলার রংমেহার গ্রামে ফিরছিলেন। পথে তস্তিপুর ব্রিজের কাছে পৌঁছালে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে হত্যা করে।

টঙ্গীবাড়ি থানা ওসি সোহেব আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে।