ঘরে ফেলে যাওয়া নারী-শিশুদের খাদ্য-পানি থাকে না: জলবায়ু সম্মেলনে বার্তা

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:০৫

 

চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে একটি বিশেষ ইভেন্ট চলছে। সেখানে পরিবেশ বিপর্যয়ের একেবারে শুরুতেই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের কথা শোনা হচ্ছে। এখানেই কেনিয়ার বারিংগো কাউন্টি থেকে একজন ভিডিওবার্তায় জানিয়েছেন, তারা মাঝে মাঝেই খাদ্য ও পানি খুঁজে পান না আশেপাশে। সোমবার (৮ নভেম্বর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আনাটাসিয়া ফিলান নামের এই কেনিয়ান জানান, কীভাবে খরার কারণে পুরুষরা গবাদিপশু নিয়ে কয়েক মাসের জন্য দূরে অভিবাসন করে। এসময় শিশু ও বয়স্কদের দেখাশোনা করতে নারীরা বাড়িতেই অবস্থান করেন।

তিনি বলেন, ঘরে ফেলে যাওয়া নারী ও শিশুদের খাবার থাকে না, পানি থাকে না। আমরা খাবার এবং পানি খুঁজতে অনেক দূর হেঁটে যাই। কখনও কখনও আমরা কিছুই খুঁজে পাই না।

ইত্তেফাক/এসএ