বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনের ওপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন রাজশাহী ইউনিভার্সিটি ল’অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুলা)। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে রুলার নেতারা এ দাবি জানান।
কর্মসূচিতে রুলার সভাপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, রুলার সদস্য অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন একজন ভাল আইনজীবী, জনপ্রতিনিধি ও ভাল মনের মানুষ। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে। লিটনের ওপর যারা হামলা করেছে তাদের বিচার হতে হবে। অবিলম্বে সবাইকে গ্রেফতার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সুপ্রিম কোর্টের আইনজীবী ও রুলার নেতা অ্যাডভোকেট রবিউল আলম বুদু, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাকিলা রওশন, অ্যাডভোকেট আমিনুল হক হেলাল, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। রুলার অন্য সদস্যসহ দুই শতাধিক আইনজীবী এই মানববন্ধনে অংশ নেন।

আওয়ামী লীগ প্রার্থীর শোভাযাত্রায় হামলার অভিযোগ