চট্টগ্রামে দোকানপাটে আগুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:১০

চট্টগ্রামের হালিশহরের গোডাউন বাজার এলাকায় আর্টিলারি সেন্টার সংলগ্ন বেশ কিছু দোকানপাটে আগুন লেগেছে।  আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

ইত্তেফাক/কেকে