বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪:২৬

রাজধানীর লালবাগে স্কুল যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজিমপুর বাসা থেকে শিশুটি বাবার সঙ্গে লালবাগ ওয়েস্টিন হাই স্কুল যাবার পথে আজিমপুর কলোনি একটি দেয়াল ধসে শিশুটির উপর পড়ে। স্থানীয় লোকজনসহ শিশুটির বাবা নাজির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর