প্রথমবার দেখলে বোঝাই সম্ভব নয় যে ইনি আলিয়া ভাট নন। তাই তাকে ভেবে ভুল করাটাই স্বাভাবিক। তার মুখের হাসি থেকে গালের ডিম্পল সব কিছু তেই আছে আলিয়ার প্রতিচ্ছবি। প্রতিটি ছবিতেই মনে হবে যেন আলিয়া নিজেই পোজ দিয়েছেন। সম্প্রতি সেলেস্টি বৈরাগী নামে তরুণীকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেলেস্টি। তার ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়। আলিয়ার মতো দেখতে হওয়ার খবর ছড়াতেই বিদ্যুত গতিতে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা।
কিছুদিন আগে আসামের এই মেয়ে এ সেলেস্টি সাদা রঙের অফ শোল্ডার টপ ও কালো রঙের লেহেঙ্গা পরে একটি ভিডিও প্রকাশ করেন তার ইনস্টাগ্রামে। তারপর থেকেই সবাই একের পর থেকে লাইক ও কেমেন্ট উপচে পড়তে থাকে।
কমেন্টের মাধ্যমে দুজনের সাথে তুলনাও শুরু করে দেন নেটিজেনরা। কমেন্টে আলিয়া ও সেলেষ্টিকে এক ফ্রেমে দেখতে চেয়েছেন অনেকেই।
ইত্তেফাক/বিএএফ

যৌন হেনস্তার অভিযোগ নিয়ে থানায় পুনম, স্বামী গ্রেফতার