আরব-আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সেখানকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম খালিজ টাইমসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা গর্বিত। দয়া করে যে দেশে আছেন সেখানকার আইন-কানুন মেনে চলুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে শনিবার আরব-আমিরাতে যান। টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
শেখ হাসিনা জানান, বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের দক্ষতা বাড়াতে বাংলাদেশে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। দেশজুড়ে ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে।
আরও পড়ুনঃ আইসিটি মন্ত্রীর ক্ষোভ, সরানো হলো সালমানের ‘অশ্লীল’ ভিডিও
আরব-আমিরাত সফর সফল হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগ করতে রাজি হয়েছে আরব আমিরাতের নের্তৃবৃন্দ।
‘আমি দেশের নেতাদের সঙ্গে দেখা করেছি। তারা বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে রাজি হয়েছেন।’ বলেন তিনি।
ইত্তেফাক/টিএস
