বিয়ে করলেন মালালা

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৯:৩৩

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। তার বরের নাম অ্যাসার মালিক। ইংল্যান্ডের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মালালা। বরের সঙ্গে দুটি ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

মালালা ও তার বর

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malala (@malala)

মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অ্যাসার ও আমি গাঁট বেঁধেছি। পরিবারের সঙ্গে বার্মিংহামের বাড়িতে একটি ছোট নিকাহ অনুষ্ঠান উদযাপন করেছি। আমাদের জন্য দোয়া করুন।

বিশ্বখ্যাত  ম্যাগাজিন ভোগকে তিনি বলেন, আমি ভেবেছিলাম কখনই বিয়ে করব না, সন্তান নেব না। আমি সুখী হব এবং আমার পরিবারের সঙ্গেই চিরকাল বেঁচে থাকব। আমি বদলে গেছি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বেড়ে ওঠে, বদলায়ও।

ইত্তেফাক/এসএ