বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির কনজারভেটিভ ডেন্ট্রিস্টি এন্ড এন্ডোডন্টিকস বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস) এর ডেন্টাল ফ্যাকাল্টির কো-চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস গ্লাসগো, ইউ কে থেকে বিরল সন্মান ফেলোশিপ লাভ করেন। বিএসএমএমইউতে তিনি ডেন্টাল ফ্যাকাল্টির প্রথম অর্জনকারী। তার জন্ম শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সিংহলমুড়ী গ্রামে। তিনি বাংলাদেশের প্রথম ডেন্টাল সার্জারিতে প্রথম এফসিপিএস, এম এস ডিগ্রিসহ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জনকারী একজন চিকিৎসক।
ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার সন্ধানীর কেন্দ্রীয় উপদেষ্টা, বাংলাদেশ শিশু ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠার সদস্য। বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এয়োদশ বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক , সিদ্ধেশ্বরী সুধী সমাজের সাধারণ সম্পাদক , গ্লোবাল হেলথ এর প্রতিষ্ঠাতা উপদেষ্ঠাসহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জেন্স এর অধীনে ডেন্টাল সার্জারিতে কোর্স কোঅর্ডিনেটর ,ফ্যাকাল্টি মেম্বার , এফসিপিএস ও এমসিপিএস ডেন্টাল কোর্সের পরীক্ষক, মডারেটর। তিনি শিক্ষা জীবনের বিভিন্নধাপে ট্যালেন্টপুল বৃত্তি লাভসহ এসএসসি এবং নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ. এস.সি পাশ করেন। পেশা জীবনে কৃতিত্বের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার ফিজিসিয়া রিকোজিশন অ্যাওয়ার্ড ১৯৯৩ এবং সামাজিক কর্মকান্ডের জন্য ‘অনন্যা’ পুরস্কার লাভ করেন। ১৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসে যোগদান করে বিভিন্ন থানা, জেলা , মেডিকেল কলেজ ও ডেন্টাল হাসপাতালে সুনামের সাথে চাকরি করেন। বর্তমানে দেশের একমাত্র মেডিক্যাল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’কর্মরত। চিকিৎসা সেবা ও অধ্যাপনার পাশাপাশি আর্তমানবতার সেবা, সমাজ সেবা, শিক্ষার উন্নয়ন ও দারিদ্য জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন সেই ছোটবেলা থেকেই। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপিঠ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ-এর গর্ভনিং বডি নির্বাচনে (২০০৫-২০০৮, ২০০৮-২০১১ মেয়াদকালে) দুই বার অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন এবং কোষাধ্যক্ষ হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িক্ত পালন করেন।
দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের আসন্ন গভর্নিং বডির (কলেজ শাখা) অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০১৯-এ প্রার্থী হয়েছেন দেশের একজন শীর্ষস্থানীয় চিকিৎসা-বিজ্ঞানী প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার। বিজয়ী হলে প্রতিষ্ঠানটির উন্নয়নের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ইতোপূর্বে ২০০৫, ২০০৮, ২০১৭ সালেও মোট ৩ বার বিপুল ভোটে এই স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি। ছাত্রী, শিক্ষক, অভিভাবক মহলে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। অভিভাবক সদস্য থাকাকালীন প্রতিষ্ঠানটির সমস্যা, সংকট এবং অসঙ্গতি নিরসনে সে-সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
