ডেঙ্গুতে আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:১৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩১ জন ও ঢাকার বাইরে ৩২ জন ভর্তি হয়েছে। 

বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৯ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫৩৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১১২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ হাজার ৩২০ জন। এছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯৬ জন।

 

ইত্তেফাক/এমএএম