পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজার শুরুটা হয় এক ধাক্কা দিয়ে। কিন্তু এরপরই যেন বসন্তের মতো সময়ে কাটছে তার। কাটবেই বা না কেন, বিশ্বকাপে যে অসাধারণ খেলছে তার দল। একমাত্র অপরাজিত দল হিসেবে উঠে গেছে সেমিফাইনালে। মাঠে নামার আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে এক হুমকিই দিয়ে রাখলেন রমিজ।
পিসিবি চেয়ারম্যান বলেন, ' পারফরম্যান্স এখন পর্যন্ত দুর্দান্ত হয়েছে। পারফরম্যান্স দিয়েই জাতীয় দল নামের পাশ থেকে অধারাবাহিকতা ট্যাগ সরিয়ে নিয়েছে। মাঝেমধ্যে আমরা জয়ের জন্য মরিয়া থাকি। আমাদের আÍবিশ্বাস চুড়ায় পৌছালে মনে হয়, আমাদের আর কেউ হারাতে পারবে না। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি। খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ খেলাটা কঠিন। তবে বাবর যেভাবে নেতৃত্ব দিয়েছে এটাই বড় এক অর্জন।
বাবরদের উদ্দেশ্যে রমিজ বলেন, 'ফলের কথা না ভাবে সেরা ক্রিকেটটা খেলুন। একজন ক্রিকেটার হিসেবে বলছি, এই দলকে হারানো অসম্ভব। প্রতিপক্ষ যেই দলের হোক না কেন, আপনি আপনার একই ধাঁচের খেলা খেলে যান যা আপনারা খেলে আসছেন।’
