ওয়ার্ক আউটে অনীহা? যেভাবে করে তুলবেন আনন্দময় 

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭:৩৫

জিমে ওয়ার্ক আউট করতে চান না। জিমে সময় কাটানোর অবকাশও পাওয়া যায়না। অথচ নিজের স্বাস্থ্য টিকিয়ে রাখাও জরুরী। শুধুমাত্র জিম করলেই যে স্বাস্থ্য ভালো থাকবে তা নয়। বরং এমন কিছু স্বাভাবিক কর্মচাঞ্চল্যেও নিজের সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব। হ্যাঁ, কিছু স্বাভাবিক ব্যায়াম খুব বিরক্তিকর ঠেকবে না। আপনাকে শুধু একটু নিয়ম মেনে ব্যায়ামটুকু করতে হবে। ব্যায়াম অথবা ব্যায়ামের আনন্দদায়ক পদ্ধতিই আসলে সাহায্য করবে। আসুন জেনে নেই তেমনই কিছু সহজ এক্সারসাইজের কথা: 

ফিটন্যাস এপের সাহায্য নিন

আপনি যদি মানসিকভাবে প্রস্তুতি নেন যে দৈনিক কতটুকু হাঁটবেন বা দৌড়াবেন, তাতে আপনিই প্রতিদিন ভাববেন কতটুকু বাড়ানো যায়
আজকাল স্মার্টফোনে বিভিন্ন ফিটন্যাস এপ খুঁজে পাওয়া যাবে। এমনিতে স্মার্টফোনে বিল্ট ইন আকারেই অনেক ফিচার থাকে। আপনি দৈনিক কতটুকু হাঁটলেন, কতটুকু দৌড়ালেন সবকিছুর হিসেব দেখতে পারবেন। অনেকে ভাবেন ফিটন্যাস এপ দিয়ে কিছু হয়না। কথাটা পুরোপুরি সত্য না। আপনি যদি মানসিকভাবে প্রস্তুতি নেন যে দৈনিক কতটুকু হাঁটবেন বা দৌড়াবেন, তাতে আপনিই প্রতিদিন ভাববেন কতটুকু বাড়ানো যায়৷ স্মার্টফোন এডিকশনকে ভালোভাবে কাজে লাগানোর এই একটি উপায়৷ 

ট্যুর দিন

ট্যুর দেয়ার সময় আপনি সবসময় নিজেকে গতিশীল রাখবেন
ঘুরাঘুরির শখ থাকলে মাসে একবার ট্যুর দেয়ার অভ্যাস গড়ে তুলুন। ট্যুর দেয়ার সময় আপনি সবসময় নিজেকে গতিশীল রাখবেন। এতে আপনার আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি কিছু ব্যায়ামও হবে৷ এভাবে নিজের স্বাস্থ্য টিকিয়ে রাখা কঠিন কিছু না। 

ওয়ার্ক আউট ভিডিও দেখুন

ওয়ার্ক আউট ভিডিও দেখেও আপনি নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারবেন
ওয়ার্ক আউটের প্রচুর ভিডিও আছে। হয়তো কিছু কোর্সের জন্যে আপনায় টাকা খরচ করতে হবে। কিন্তু ওয়ার্ক আউট ভিডিও দেখেও আপনি নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারবেন। 

বেশি বেশি সিঁড়ি ব্যবহার করুন

সিঁড়ি ব্যবহার করলে ব্যক্তির এরোবিক ক্ষমতা বৃদ্ধি পায়
হাঁটার চেয়ে উপকারী ব্যায়াম আর হয়না। তবে আমরা এখনো বাড়িতে ওঠা নামার ক্ষেত্রে লিফট ব্যবহার করি। লিফট ব্যবহার না করে সবসময় সিঁড়ি ব্যবহার করুন। সিঁড়ি ব্যবহার করলে ব্যক্তির এরোবিক ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিংবা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। 

শীতকালে বাইরে ব্যায়াম করুন

চাদরের আরামে আশ্রয় না নিয়ে বাইরে ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। হতে পারে বন্ধুদের সাথে খেলতে গেলেন বা পার্কে ঘুরতে গেলেন
শীত চলে আসছে। এই সময় ভোরের দিকে কম্বল কিংবা চাদরের আরামে আশ্রয় না নিয়ে বাইরে ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। হতে পারে বন্ধুদের সাথে খেলতে গেলেন বা পার্কে ঘুরতে গেলেন। অভ্যাসটুকু গড়ে তুলুন অন্তত।


 

ইত্তেফাক/এআই