দামুডহুদার ৪টি ইউনিয়ন নির্বাচনে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আমিন হোসেন ও শাকিল আহমেদ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা দেড়টার সময় তাদের আট করা হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তদন্ত শামসুজ্জোহা এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলা দেড়টার দিকে উপজেলার কুড়ালগাছি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন সমর্থক আমিন হোসেন (২৫) ও শাকিল আহমেদ ( ৩২) ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময় তাদের আটক করা হয়।
এদিকে, উপজেলার জুড়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলনের সজীব মাহমুদ ও স্বতন্ত প্রার্থী রুহুল আমিন কারচুপির অভিযোগ এনে বেলা সাড়ে তিনটার দিকে সাংবাদিক সম্মেলনে করেছেন।

