শপথ নিলেন নব-নির্বাচিত এমপি মেরিনা জাহান

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:১৯

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মেরিনা জাহান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

ইত্তেফাক/এনই