এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২:০০

আগামী রবিবার (১৪ নভেম্বর) থেকে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 

নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ আগামী রবিবার (১৪ নভেম্বর) হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

ইত্তেফাক/কেএইচ