ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত ১, শিশুসহ দগ্ধ ৭ জন

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২:৩৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নারী-শিশুসহ ৭ জনের বেশি দগ্ধ হয়েছেন । দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। । শুক্রবার (১২ নভেম্বর) সকালে লালখাঁর মোড়ের মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। ওই বাড়িটিও ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, ভোর ৭টার সময় বিকট শব্দে মোক্তার মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির ৫টি রুম এবং পাশের বাড়ির আরও দুটি রুমের দেয়াল উড়ে গেছে। এ সময় এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আরও ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আব্দুল্লাহ আল আরেফিন।  

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেএইচ