ইমামের হাত কেটে দিল যুবক

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১০:০৪

বরিশালের বাবুগঞ্জে মাওলানা মো. ইয়াকুব আলী (৪৫) নামের মসজিদের এক ইমামকে রামদা দিয়ে কোপানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ওই ইমামের বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানায় পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের ইসলামপুর এলাকার বাইতুর নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী বাবলু মাঝিকে ধারালো রামদাসহ গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে‌ন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।

ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার রা‌তে ইমাম মো. ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। ইমাম মাওলানা ইয়াকুব আলী ও  হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারনা।

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় আহত ইয়াকুব আলীকে প্রথ‌মে ব‌রিশাল শেরে বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতাল ও প‌রে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ইত্তেফাক/ ইআ