ব্যাননের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১১:১৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলবিদ স্টিভ ব্যাননের বিরুদ্ধে ক্যাপিটল দাঙ্গা সম্পর্কে প্রমাণ দিতে অস্বীকার করায় কংগ্রেস অবমাননার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি। 

কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা সম্পর্কে ব্যানন কী জানতেন সে বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে তলব করা হয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস গত মাসে মামলাটি বিচার বিভাগে পাঠানোর জন্য ভোট দিয়েছে, শুক্রবার ৬৭ বছর বয়সী ব্যানন এর বিচার শুরু হয়েছে। বিচারে তার এক বছরের জেল এবং ১০০,০০০ ডলার জরিমানা হতে পারে।

উল্লেখ্য ট্রাম্প সমর্থকরা এ বছর ৬ জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায়।  গত বছর ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ার বিষয়টি স্বীকার করতে অস্বীকার করেছেন ও ভোট জালিয়াতির দাবি করেছেন ।

ব্যাননের বিরুদ্ধে দুটি অভিযোগ হচ্ছে তিনি জবানবন্দি দিতে এবং কমিটির জন্য নথি উপস্থাপন করতে অস্বীকার করেন।

রাজনৈতিক উপদেষ্টা হিসাবে ব্যাননকে ২০১৭ সালে হোয়াইট হাউস থেকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু তারপরেও তিনি ট্রাম্পের প্রতি অনুগত ছিলেন। আশা করা হচ্ছে,  সোমবার যখন তিনি আদালতে হাজির হবেন তখন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, এই অভিযোগটি আইনের শাসনের প্রতি বিচার বিভাগের "অটল প্রতিশ্রুতি" প্রতিফলিত করে।

ট্রাম্প তার প্রাক্তন সহযোগীদের জবানবন্দি জমা দেওয়ার সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে নির্বাহী বিশেষাধিকারের কারণে তাদের তথ্য গোপন করার অধিকার রয়েছে। সাবেক রাষ্ট্রপতি ফোন রেকর্ড, ভিজিটর লগ এবং হোয়াইট হাউসের অন্যান্য নথিগুলোকে ব্লক করার চেষ্টা করছেন যা কংগ্রেসের তদন্তকারীরা তাদের ক্যাপিটল দাঙ্গা তদন্তের জন্য আরো তরান্বিত করেছে।

প্রেসিডেন্ট বাইডেন যুক্তি দিয়েছেন যে এই ক্ষেত্রে নির্বাহী বিশেষাধিকার প্রযোজ্য নয়।

ইত্তেফাক/এফএস