মোদির ৪ ঘণ্টার সফরে ২৩ কোটি রুপি খরচ

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৫:৪০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণকে ঘিরে বিশাল আয়োজন করেছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার। তার চার ঘণ্টার সফরের জন্য খরচ করা হচ্ছে ২৩ কোটি রুপি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আদিবাসী স্বাধীনতাকামী সংগ্রামীদের উৎসর্গে এক উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেবেন মোদি। ১৫ নভেম্বর সেখানে অনুষ্ঠিত হবে ‘জনজাতীয় গৌরব দিবস’।

এই দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের জামবোরি ময়দানে। সেখানে ১৫ নভেম্বর উপস্থিত থাকবেন মোদি। চার ঘণ্টার হলেও তিনি মঞ্চে থাকবেন ১ ঘণ্টা ১৫ মিনিট। তা সংক্ষিপ্ত সফরে খরচের ২৩ কোটি রুপির মধ্যে ১৩ কোটিই খরচ হবে বিভিন্ন স্থান থেকে লোকজনকে জামবোরি ময়দানে আনা-নেওয়া করতে।

জানা যায়, অনুষ্ঠানে ৫২টি জেলা থেকে মানুষ উপস্থিত থাকবে। তাদের থাকা-খাওয়া ও যাতায়াতের জন্য খরচ করা হবে ১২ কোটি রুপির বেশি। আর পাঁচটি গম্বুজ নির্মাণ, তাঁবু, সাজসজ্জা ও প্রচারের জন্য ব্যয় হচ্ছে ৯ কোটি রুপির বেশি।

ইত্তেফাক/টিআর