ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু 

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৫:৪৪

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত সাইফুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নের নবগ্রাম গ্রামের এমামুল ইসলামের ছেলে।

ওসি মো. আশরাফুল ইসলাম জানান, সাইফুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার ছেলেকে স্কুল থেকে আনতে বের হন। ছেলের স্কুলে যাওয়ার পথে বারাই চেয়ারম্যান পাড়া নামক স্থানে ফুলবাড়ী গামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/ ইআ