শুরু হচ্ছে পিএফইসি গ্লোবাল এর "মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো" 

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭:৩৯

পিএফইসি গ্লোবাল এর আয়োজনে শনিবার (১৩ ই নভেম্বর) ঢাকার বনানীতে অবস্থিত হোটেল সারিনাতে, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২১।

বিদেশে উচ্চ শিক্ষার উৎসাহিত ছাত্র-ছাত্রীবৃন্দকে পথ প্রদর্শক হিসাবে মাল্টি-ডেস্টিনেশন এক্সপো টি বিশেষ ভূমিকা পালন করবে। পি এফ ই সি গ্লোবাল আয়োজিত এই মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপোতে ১০০ এর বেশি অস্ট্রেলিয়া, কানাডা, ইউ এস এ, ইউ কে এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে।

এছাড়াও, মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপোতে উপস্থিত সবার জন্য পি এফ ই সি পি এফ ই সি গ্লোবাল এর পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। বিদেশে উচ্চ শিক্ষার আগ্রহী যে কেউ বিনামূল্যে এই অনুষ্ঠান টিতে অংশগ্রহণ করতে পারবেন।

ইত্তেফাক/এএইচপি