বিয়ে করার কারণ ব্যাখ্যা করলেন মালালা

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮:০৫

মানুষ কেন বিয়ে করে- কয়েক মাস আগেই এই প্রশ্ন তুলে আলোচিত হয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এরপর হঠাৎই গত ৯ নভেম্বর বিয়ে করে ফেলেন তিনি। এবার ভোগ ম্যাগাজিনে এক লেখায় বিয়ের কারণ জানালেন মালালা।

দীর্ঘ এক প্রবন্ধ লিখেছেন এই নোবেলজয়ী। তিনি জানিয়েছেন, তার স্বামী আসার মালিকের মধ্যে একইসঙ্গে ভালো বন্ধু ও সঙ্গী হওয়ার গুণাবলি খুঁজে পেয়েছেন। মালালা এখনো তার সব প্রশ্নের উত্তর পাননি কিন্তু তিনি বিয়ের পর বন্ধুত্ব, ভালোবাসা এবং সমতা উপভোগ করতে পারবেন বলে বিশ্বাস করছেন। এজন্যই আসারকে বিয়ে করেছেন মালালা।

২০১৮ সালে আসার মালিকের সঙ্গে দেখা হয় মালালার। মালালা জানান, দুজনের মধ্যে সম্পর্কের শুরুটা তখন থেকেই।

ইত্তেফাক/এসএ