শিবগঞ্জের দুর্লভপুর ইউপি নির্বাচন স্থগিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮:১৩

হাইকোর্টে নির্দেশে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হাইকোর্টে দায়ের করা রিট-সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ৯ নম্বর দূর্লভপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের আবেদন করেন দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজিব রাজু। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারকে এই আদেশ পাওয়ার তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীদের কাছে সিদ্ধান্ত জানানোর নির্দেশ হাইকোর্টের একটি বেঞ্চ।

নির্বাচন অফিসার তাসিনুর রহমান  জানান, নির্বাচন কমিশনের আদেশ নির্দেশনা অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়েছে।  

 

ইত্তেফাক/এনই