জলবায়ুর পরিবর্তনে পাখিদের আকৃতি ছোট হচ্ছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪:৫১

জলবায়ুর পরিবর্তন বিভিন্ন আশ্চর্য কাণ্ড করে দেখাচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে পাখি সঙ্কুচিত হচ্ছে। এন বি সি নিউজের এক প্রতিবেদনে দেখা গেছে দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে পাখির আকার-আকৃতি ক্রমশকমে যাচ্ছে। 

বুধবার ইকোলজি লেটার্স জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে গবেষণায় ১৯৭৮ থেকে ২০১৬সালের মধ্যে সংগৃহীত ৫২টি উত্তর আমেরিকার পরিযায়ী পাখির প্রজাতি থেকে ৭০,০০০টিরও বেশি পাখির নমুনা পরীক্ষা করা হয়েছে। গবেষকরা দেখেছেন যে ৫২ প্রজাতির পাখির দেহের আকার ৩৮-বছরের সময়কালের মধ্যে ধারাবাহিকভাবে সঙ্কুচিত হয়েছে।

বিশ্ব উষ্ণায়নের সঙ্গে মোটেই খাপ খাওয়াতে পারছে না এক শ্রেণির পাখির দল। গরম ও শুষ্ক পরিবেশ পাখিদের কাছে চাপযুক্ত হয়ে উঠছে বলেই ধারণা একদল গবেষকের। তাঁরা ব্যাখ্যা করছেন-- শরীরের আকার বড় থাকলে, যেমন পাখিদের ক্ষেত্রে ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখিদের শরীরে চাপ তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শক্তি কম খরচ হয়। তখন শক্তি কম খরচ হয়, তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না ও শরীর তুলনায় ঠান্ডা থাকে। পুরো গবেষণাটা করা হয়েছে আমাজনের রেইনফরেস্টের এক অংশের পাখিদের উপর।         

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন