ঢালিউড ইন্ডাস্ট্রিতে একযুগ পার করে ফেলেছেন। আগাগোড়াই বিতর্ক থেকে খানিক দূরে অবস্থান তার। এতদিনের অভিজ্ঞতা থেকে সঙ্গীত পরিচালক ও শিল্পী অনুপম রায় জানালেন, বন্ধুবান্ধবদের নিয়ে কাজ করেই সবাই স্বচ্ছন্দ।
ভারতীয় একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে কোনও রাখঢাক না করেই স্পষ্টভাবে অনুপম বললেন, একটু গ্রুপ গ্রুপ ব্যাপার থাকে। কেউ এর গ্রুপে কাজ করে, কেউ ওর গ্রুপে। কর্মদক্ষতার কোনও ব্যাপারই নেই। আত্মীয়স্বজনের কথা বলছি না। কিন্তু সকলেই চায় বন্ধু-বান্ধবদের নিয়ে কাজ করতে।
নিজের বক্তব্য আরও ব্যাখ্যা করে সঙ্গীত পরিচালক বললেন, আজ টলিউড হোক, ত্রিপুরা হোক, অসম হোক, সব জায়গায় একই ভাবে কাজ হয়। সবাই চাইবে বন্ধুকে নিয়ে কাজ করতে। বন্ধুদের সঙ্গে কাজ করতেই সবাই স্বছন্দ বোধ করে।
তার কথায়, আমি দেখেছি এই শিল্পীদের কারও কোনও দায়বদ্ধতা নেই। মানুষকে একটা দারুণ কাজ দেব, ভাল শিল্পীদের নিয়ে কাজ করব- এ রকম দায়বদ্ধতা কারও থাকে না। তারা ভাবেন, বন্ধুদের সঙ্গে থাকব, কমফোর্ট জোনে থাকব।
ইত্তেফাক/বিএএফ

গান দিয়ে শুরু ‘সদর ঘাটের বাদশাহ’, গাইলেন ইমরান-সুধা