যে কারণে মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭:২৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছে ভারত। ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে মোদি সরকার। এতে তারা রাশিয়ান এস-৪০০ মিসাইল কিনতে চায়। সেটার প্রথম চালান সরবরাহ শুরু করেছে পুতিনের দেশ। এর ফলেই দেখা দিয়েছে সংকট। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এস-৪০০ মিসাইল নেওয়ার কারণে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। ২০১৭ সালে রাশিয়া থেকে অন্যান্য দেশের সমরাস্ত্র কেনা আটকাতে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু সাংশনস অ্যাক্ট (সিএএটিসিএ) নামে একটি প্রস্তাব আনা হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। পরে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে আইনে পরিণত করেন। একই মিসাইল কিনতে গিয়ে এই আইনের শিকার হয় তুরস্ক। 

ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ এবং সিরিয়াকে সহায়তা করার জন্য উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি রাশিয়াকেও এই আইনের আওতায় এনেছে মার্কিনীরা। এই তিন দেশের প্রভাব কমিয়ে আনতেই এ আইন করা হয়েছে। এই তিন দেশ থেকে সমরাস্ত্র কিনলে আইনটির আওতায় যেকোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

ইত্তেফাক/এসএ