রাজশাহীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে। রবিবার রাজশাহী কলেজের পরীক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী কলেজের ৫১৪ জন শিক্ষার্থী টিকা নেয়।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, সোমবার শহরের আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, প্রথমে শহরের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে শহরের সব কলেজেই পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর জেলার ৯ উপজেলার কলেজগুলোতে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে।
